সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াত আমির

উচ্চকন্ঠ   27-Jun-2025   51

Photo

এফএসএস: জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, ৮ নয়, বরং ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’; অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়। এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তথ্য বিবরণীতে প্রতি বছর যথাযথ মর্যাদায় এই তিনটি দিবস পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। বিবরণীতে আরও উল্লেখ করা হয়, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’কে ‘ক’ শ্রেণিভুক্ত এবং বাকি দুটি দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে শুরু হয় ছাত্র-জনতার আন্দোলন। ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ছিলেন ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর প্রথম শহীদ। আন্দোলনের ধারাবাহিকতায় গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

office@ukantho.com


Photo

নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা

এফএনএস: ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন, এ নিয়ে শঙ্কার...

Photo

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে...

Photo

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা

এফএনএস: অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন...

Photo

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরু অস্ত্রসহ গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ৩১টি মামলার আসামি নুরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত