মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলে নদী ভাঙন : শেষ আশ্রয়ও বিলীনের আশঙ্কা

উচ্চকন্ঠ   30-Jun-2025   50

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বর্ষাকাল আসলেই নড়াইলের কালিয়ার মধুমতী নদী তীরবর্তী মানুষের পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত ভিটামাটি হারিয়ে নিঃস্ব হওয়া নতুন অধ্যায়। ঘরবাড়ি ও ফসলের জমি বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে অসহায়ের মতো তাকিয়ে দেখতে হয় চরমধুপুর গ্রামের মানুষের।
নদীর গর্জন তুলে ভাঙ্গা গড়ার দীর্ঘ দুই যুগ ধরে,নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চরমধুপুর গ্রাম। একের পর এক ভিটেমাটি, ফসলি জমি আর স্বপ্ন নদীগর্ভে বিলীন হয়ে শত শত পরিবার সহায় সম্বলহীন হয়ে পড়েছে। শেষ আশ্রয়টুকুও চোখের সামনে নদীর পেটে চলে যাচ্ছে, অথচ প্রতিকারের কোনো দৃশ্যমান উদ্যোগ ছিল না বহু বছর ধরে।
শনিবার (২৮ জুন) সকালে নড়াইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সায়েম রাশেদ জরিপ কাজ পরিচালনা করেন। তিনি নদীর গভীরতা নির্ণয়সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সায়েম রাশেদ জানান, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে জরিপ প্রতিবেদন সাবমিট করা হবে। এরপরই ভাঙন রোধে সম্ভাব্য প্রকল্প হাতে নেওয়া হবে।’
জরিপকালে সেখানে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সদস্য মোল্লা রাসেল এবং ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম। তারা বলেন, ‘দীর্ঘদিনের ভাঙনকবলিত এই গ্রামের মানুষের শেষ সম্বল রক্ষায় আমরা সবাই এক হয়ে কাজ করছি।’
চরমধুপুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫) বলেন, ‘দুই যুগ ধরে কতবার নদী ভাঙল, হিসাব নেই। শেষ যে ভিটেটা আছে সেটাও বাঁচবে কি না জানি না। এবার যদি কিছু হয়, তবেই শেষ আশাটুকু জিইয়ে থাকবে।’
এদিকে ভাঙনপ্রবণ এলাকাজুড়ে আতঙ্ক আর ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত টেকসই নদী তীর রক্ষার স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দুই টাকায় দুপুরের খাবার বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে দুই টাকায় দুপুরের...

Photo

খুলনায় পুলিশ সদস্যের লাশ উদ্ধার

এফএনএস:খুলনার রূপসায় এবার গলায় কাপড় পেঁচানো অবস্থায় পুলিশ কনস্টেবল...

Photo

মৃত সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের সাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ: সিআইডি দেখে দৌড়ে পালালেন সুপারসহ ছয় শিক্ষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মৃত সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের সাক্ষর...

Photo

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়, যে বছরের পর বছর করে যাবেন: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত