শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

প্রশাসক ও সচিবকে হুমকী দিলেন বরখাস্তকৃত আওয়ামী চেয়ারম্যান

উচ্চকন্ঠ   22-Jun-2025   69

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন ও ইউপি সচিব আশরাফুল আলমকে দেখে নেওয়ার হুমকী দিয়েছেন বরখাস্তকৃত এক চেয়ারম্যান।
রোববার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদে দলবল নিয়ে প্রবেশ করে এই হুমকী দেন। বরখাস্তকৃত ওই চেয়ারম্যানের নাম সালাহউদ্দীন জোয়ারদার মামুন। তিনি কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল আলম খবর নিশ্চিত করে জানান, বরখাস্তকৃত চেয়ারম্যান সালাহউদ্দীন জোয়ারদার মামুনের নাকি দুইটি ঠিকাদারী বিল পাওয়ানা আছে। সেই বিলের জন্য তিনি রোববার অফিসে এসে হুমকী দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সচিব আশরাফুল আলম আরো জানান, এই বিল সম্পর্কে তিনি মোটেও জানেন না। তিনি নতুন যোগদান করেছেন। কিন্তু বরখাস্তকৃত ওই চেয়ারম্যান অফিসে প্রবেশ করে তাকে এবং প্রশাসক স্যারকে হুমকী দেন।
এ বিষয়ে কাঁচেরকোল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন জানান, মামুন চেয়ারম্যান নাকি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তার কাজ কোটেশনের মাধ্যমে করেছিলেন। সেই বিলের জন্য তিনি অফিসে এসে হুমকী-ধমকী দেন।
প্রশাসক আরো জানান, এই কাজ বাস্তবায়ন কমিটিতে শহিদুল ইসলাম ও সাহেব আলী নামে দুই ইউপি সদস্য আছেন। কিন্তু তারা বিলে সাক্ষর প্রদান না করায় ঠিকাদারী কাজের বিল প্রদান সম্ভব হচ্ছে না।
এদিকে বিএনপির একটি সুত্র জানায়, সালাহউদ্দীন জোয়ারদার মামুন আ’লীগের শাসন আমলে বিএনপির ধানের শীষের প্রার্থী এ্যাড আসাদুজ্জামানের (বর্তমান এ্যাটর্নি জেনারেল) এর উপর হামলা করেছিলেন এবং তার পিঠে পিস্তল ধরেছিলেন। সেই কারণে এই বিল নিয়ে বিপত্তি দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে সালাহউদ্দীন জোয়ারদার মামুন জানান, তিনি কাউকে হুমকী বা গালিগালাজ করেননি। স্বাভাবিক ভাবে তার পাওয়ানা টাকার বিষয়ে খোঁজখবর নিতে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন।

office@ukantho.com


Photo

বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক পৌর মেয়র অসুস্থ মাহবুবার রহমানের শয্যাপাশের্^ উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক পৌর মেয়র...

Photo

তনু হত্যা মামলায় নতুন মোড়, ১০ বছর পরে প্রথম গ্রেপ্তার

এফএনএস: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী...

Photo

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায়...

Photo

ডেভিল হান্টের অভিযানে রাঘবোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত