রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ডেভিল হান্টের অভিযানে রাঘবোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   10-Feb-2025   47

Photo

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘবোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে। গতকাল সোমবার দুপুরে রাজশাহী বিভাগের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনও নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনও সংকট নেই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভ‚মিকায় ছিল সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে খুশি, তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়। মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ইতালি প্রবাসী রিন্টু হত্যা: ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: চুয়াডাঙ্গায় ইতালি প্রবাসী...

Photo

বক্তব্য নয়, শব্দের জন্যে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

এফএনএস:বিএনপি চেয়ারম্যান ও প্রধানপমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সাম্প্রতিক...

Photo

অবসর জনিত বিদায় নিলেন নূর-আলী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিতা দাস

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের শহীদ নূর আলী...

Photo

ফসলের সাথে এ কেমন শত্রুতা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জমিজমা সংক্রান্ত বিরোধের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত