মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ড. ইউনূস ও তারেকের বৈঠক আল্লাহর রহমতে সফল: ফখরুল

উচ্চকন্ঠ   13-Jun-2025   52

Photo

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। বৈঠকের প্রধান ইস্যু ছিল নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচন ফেব্রæয়ারির মাঝামাঝি সময়ে আয়োজন করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা একমত হয়েছে। আজকের বৈঠকটি আল্লাহর রহমতে সফল হয়েছে। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান বৈঠকের প্রতিক্রিয়ায় শুক্রবার বিকেলে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, জাতির অনেক প্রতিক্ষিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রায় ২ ঘণ্টার বৈঠক সত্যিকার অর্থে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। অতীতের কথা ভুলে গিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আজকে দুই নেতা প্রমাণ করলেন দেশের প্রয়োজনে দেশের মানুষ ঐক্য গড়তে পারে। গণতন্ত্র একটা দিনের বিষয় নয়। গণতন্ত্র একটা কালচার। আমরা বিভেদ ভুলে দেশকে এগিয়ে নিয়ে যাই। এসময় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমরা বিএনপি পরিবারের আহŸায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে যৌথ বিবৃতি করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির। এর আগে, যুক্তরাজ্যের লন্ডনের ডোরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শেষ হয় প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক।

office@ukantho.com


Photo

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের...

Photo

দীর্ঘ ১০ বছর আগে মাগুরা থেকে হারিয়ে যাওয়া বাবাকে ঝিনাইদহে খুঁজে বেড়াচ্ছে ছেলে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০ বছর আগে চা খাবার কথা বলে নিজ...

Photo

ঝিনাইদহের শৈলকূপায় শশুরের বটির কোপে পুত্রবধূ নিহত, ঘাতক শশুর আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় মানসিক ভারসাম্যহীন...

Photo

কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত