সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

অভ্যুত্থানের পরও রাজনীতিতে অনৈক্যের সুর: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   20-Oct-2025   72

Photo

এফএনএস: জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা থাকলেও অনৈক্যের সুর লক্ষ্য করা যাচ্ছে বলে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর কাকরাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ হতাশা প্রকাশ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে। তারপরও রাজনীতিকদের মাঝে যে অনৈক্য, তা অত্যন্ত হতাশাজনক। সততা প্রতিষ্ঠা ব্যতীত পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, রাজনীতির মধ্যে সততা আনা না গেলে রাজনীতি কখনোই সুন্দর হবে না। ক্ষমতায় এসে সম্পদ তৈরি করার মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছু অর্জন হয় না। বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের দুর্ভাগ্য দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নি¤œ মানের। এরজন্য দায়ী রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র।

office@ukantho.com


Photo

ডিসেম্বরের মধ্যে ৩ টার্মিনালের দায়িত্বে বিদেশি অপারেটর: নৌসচিব

এফএনএস: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার...

Photo

অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বিএনপির কর্মসূচিতে প্রধান শিক্ষিকা

এফএনএস: কুড়িগ্রামের চিলমারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতার পিতার ইন্তেকাল। নেতৃবৃন্দের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামের বিএনপি...

Photo

সূক্ষ্ম চালে বাজিমাত ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ ও সিএম আবজিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কালো-সাদা ৬৪ ঘরের ক্যানভাসে প্রখর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত