শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ইউনূস-তারেক বৈঠক: আগামী ফেব্রæয়ারিতে নির্বাচনের আভাস

উচ্চকন্ঠ   13-Jun-2025   31

Photo

এফএনএস: প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর যে যৌথ ঘোষণা এসেছে, তাতে আগামী বছরের ফেব্রæয়ারিতে ভোটের আভাস রয়েছে। যৌথ ঘোষণা অনুযায়ী, বৈঠকে তারেক রহমান আগামী রোজার আগে ভোটের প্রস্তাব করেন। তখন মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হয়, রোজা শুরুর আগের সপ্তাহেও ভোট করা যেতে পারে। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টার দিকে লন্ডনের পার্ক লেইনে ডরচেস্টার হোটেলে বৈঠকে বসেন মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। বৈঠক শেষে ৩টা ৪০ মিনিটের দিকে হোটেল ত্যাগ করেন তারেক রহমান। তিনি গাড়িতে ওঠার আগে হোটেলের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। বৈঠকের পর যৌথ ঘোষণা জানাতে সংবাদ সম্মেলনে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যৌথ ঘোষণায় বলা হয় আজ (শুক্রবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। যৌথ ঘোষণায় আরও বলা হয়, প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রোজা শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এ অবস্থানকে স্বাগত জানান। ধন্যবাদ জানান দলের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেকের বৈঠক ঘিরে দেশের নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে বেশ আগ্রহ ছিল। রাজনৈতিক অঙ্গন, হোটেল-রেস্তারাঁ, টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান, পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম- সবখানেই এ নিয়ে আলোচনা চলে।
প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের উপহার
এসময় প্রধান উপদেষ্টাকে দুটি বই ও একটি কলম উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়ার এক পোস্টে এ কথা জানিয়েছেন। শফিকুল আলমের পোস্ট করা ছবিতে দেখা গেছে, উপহার দেওয়া দুটি বই হলো তরুণ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের লেখা নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স এবং মোনা আরশি ও ক্যারেন ম্যাকক্যার্থি উফ সম্পাদিক ন্যাচার ম্যাটার্স। এছাড়া ওয়াটারম্যান ব্র্যান্ডের এক্সপার্ট বলপয়েন্টও প্রধান উপদেষ্টাকে উপহার দিয়েছেন তারেক রহমান। প্রসঙ্গত, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর কোনো সরকারপ্রধানের সঙ্গে এটিই তার প্রথম একান্ত বৈঠক। গত কয়েক মাস ধরে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের একাধিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একই দাবি তুলে ধরেন। এর মধ্যে কোরবানির ঈদের আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের ঘোষণা দেন। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বিএনপি।

office@ukantho.com


Photo

দুই শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিকদল নেতা

এফএনএস: গাইবান্ধায় দুই শতাধিক নেতাকর্মীকে নিয়ে জামায়াতে ইসলামীতে...

Photo

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

এফএনএস:অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে...

Photo

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায়: আইজিপি

এফএনএস: পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন...

Photo

ঝিনাইদহের ব্যবসায়ী লালু ও ছেলে সৌরভের নকল মোবাইলের ব্যবসা; চাকরি ছাড়ায় মিথ্যা মামলা ম্যানেজারের বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চাকরী ছেড়ে দেওয়ায় আসাফুর রহমান হিমেল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত