আন্তর্জাতিক
আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমান, নিহত ২৪৬: বেঁচে গেছেন একজন যাত্রী
উচ্চকন্ঠ 12-Jun-2025 100
এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে যাত্রীবোঝাই একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৪২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি শহরের আবাসিক মেঘানি এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটি এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই ১৭১ ছিল। বিধ্বস্ত বিমানটি আহমেদাবাদের বি জে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। দুপুরের খাবারের সময় ছাত্রাবাসের ক্যানটিনে থাকা অবস্থায় পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হন। আহত হয়েছেন আরও অনেক শিক্ষার্থী। দুর্ঘটনার পর প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, হোস্টেলের ক্যানটিনে খাবারের থালা-গøাস ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ দেয়াল ভেদ করে ক্যানটিনের ভেতরে ঢ়ুকে পড়েছে। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ড পর থেকেই সংকেত পাঠানো বন্ধ করে দেয়। তখন সেটি মাত্র ৬২৫ ফুট ওপরে ছিল। এ সময় পাইলট ‘মে ডে’ বার্তা পাঠান। এরপর আর যোগাযোগ সম্ভব হয়নি। বিমানের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, যিনি ৮,২০০ ঘন্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতাসম্পন্ন। সহকারী পাইলট ক্লাইভ কুন্ডারের ছিল ১,১০০ ঘণ্টার অভিজ্ঞতা। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, যান্ত্রিক ত্রæটির কারণে উড়োজাহাজটি দ্রæত নিচে নামতে গিয়ে হোস্টেলে আছড়ে পড়ে। যেহেতু এটি লন্ডনের মতো দূরবর্তী গন্তব্যে যাচ্ছিল, তাই বিমানে পূর্ণ জ্বালানি ভর্তি ছিল। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি একটি বিশাল আগুনের গোলায় বিস্ফোরিত হয়। ভিডিওতে দেখা গেছে, বিমানটি নিচু দিয়ে উড়ছিল এবং উচ্চতা অর্জনের চেষ্টা করছিল। একপর্যায়ে দুপুর ১টা ৩৮ মিনিটে সেটি আছড়ে পড়ে। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যাঁদের মধ্যে ছিলেন ২ জন পাইলট, ১০ জন কেবিন ক্রু এবং ২৩০ জন যাত্রী। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দ্রæত পৌঁছায় অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সড়ক বন্ধ করে দিয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন এবং সব সংস্থাকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ দেওয়া বার্তায় লিখেছেন, “এই হৃদয়বিদারক ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না। ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সমবেদনা। আমি সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।” ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভ‚তি জানাচ্ছি। পরিস্থিতির সর্বশেষ তথ্য আমরা পর্যবেক্ষণ করছি।” এদিকে, বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজা তৃতীয় চার্লসকেও দুর্ঘটনা সম্পর্কিত তথ্য জানানো হচ্ছে। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় ১১এ নম্বর সিটে থাকা একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে। বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এছাড়া দুর্ঘটনাসংক্রান্ত তথ্যের জন্য ১৮০০ ৫৬৯১ ৪৪৪ নম্বর হটলাইন চালু করেছে সংস্থাটি।
office@ukantho.com