প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে একাধিক অস্ত্র সহ যুবক আটক
উচ্চকন্ঠ 05-Jun-2025 59
মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়েল রানা (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল রানা উপজেলার গয়েশপুর গ্রামের প্রবাসী জসীম উদ্দীনের ছেলে।
যৌথবাহিনী তার নিকট থেকে একটি ভারতীয় আরজি ফোরটিন মডেলের রিভলবার, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি পিস্তলের কাভার, তিনটি মোবাইল ফোন, দুটি হাসুয়া ও একটি দা উদ্ধার করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গয়েশপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ উদ্ধার করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।
office@ukantho.com