সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিরাজগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   05-Jun-2025   50

Photo

এফএনএস: নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে লামিয়া (৬) নামে এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া গার্মেন্টসকর্মী নাজিম উদ্দিন ও মিনা খাতুন দম্পতির মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির কাছে বাড়ি করে সেখানেই বসবাস করেন। স্ত্রীকে নিয়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। দুই মেয়ে নানা আব্দুর রশিদের বাড়িতে থাকতো। গত মঙ্গলবার বিকালে লামিয়া নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন নানা। বুধবার সকালে বিন্নাদাইর গ্রামের পলাতক আওয়ামী লীগ নেত্রী রুপা খাতুনের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশু লামিয়ার লাশ উদ্ধার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রুপা পালিয়ে যাওয়ায় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরে ওই বাড়িটি নেশাখোর ও অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, নিহতের মুখ স্কচটেপ দিয়ে প্যাঁচানো ও হাত-পা বাঁধা ছিল। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জের গনসমাবেশ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

Photo

মহেশপুর সমাজসেবা কার্যালয়ের সামনে ‘হাঁটুপানি’, দুর্ভোগ চরমে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা...

Photo

কোটচাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে বিএনপি কর্মীকে জরিমানা

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয়...

Photo

বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সুশীল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত