মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মসজিদের ইমামের পিতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

উচ্চকন্ঠ   20-Jan-2026   75

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী দক্ষিণ পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ওহিদুল ইসলামের পিতা খোকন বিশ্বাস (৬৩) দীর্ঘ দিন অসুস্থ থাকার পর মঙ্গলবার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। বাদ জোহর বিষয়খালী কেন্দ্রীয় কবরস্থানে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত থেকে খোকনের মৃত্যুতে শোকা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলী বিশ্বাস , ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আহম্মদ আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাজেদুর ইসলাম মাজু, বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামেমসজিদের ইমাম হাফেজ মাওলানা আনিসুর রহমান, সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরীজিবী সহ এলাকার বিভিন্নশ্রেণী পেশার মানুষ। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের বড়ো ছেলে বিষয়খালী দক্ষিণ পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ওহিদুল ইসলাম।

office@ukantho.com


Photo

নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না: অন্তর্বর্তী সরকার

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র...

Photo

গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

এফএনএস: গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু...

Photo

কালীগঞ্জ পৌর স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পৌর স্যানেটারী...

Photo

আ. লীগ কার্যালয়ে শেখ হাসিনার ব্যানার, আগুন দিলো বিএনপি

এফএনএস: পাবনা জেলা কার্যালয়ের পর এবার বেড়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত