রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

উচ্চকন্ঠ   28-May-2025   44

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের ২০২৫-২৬ অর্থবছরে নতুন কর আরোপ ছাড়াই ১ কোটি ৬ লাখ ৯ হাজার ৬'শ ০৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ পারভেজ মাসুদ লিলটন এ বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব ওয়াহেদুজ্জামান, প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মনি কুমার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণার সময় চেয়ারম্যান লিলটন বলেন, "এই বাজেট প্রণয়নের মাধ্যমে আমরা ঘোড়শাল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মান আরও উন্নত করতে চাই। জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য।"
অনুষ্ঠান শেষে উপস্থিত জনগণ বাজেট নিয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন, যা স্থানীয় প্রশাসনের গণতান্ত্রিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

দেশে কোনো লোডশেডিং নেই: জ্বালানী মন্ত্রী

এফএনএস: দেশে কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

Photo

আ. লীগের লকডাউনের প্রতিবাদে ঝিনাইদহের শেখ মুজিবের স্তম্ভ গুড়িয়ে দিল ছাত্র জনতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের লকডাউন ঘোষণা ও দেশব্যাপী...

Photo

স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

এফএনএস: প্রায় ৯ বছর আগে ঢাকার মধ্য বাড্ডা এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে...

Photo

নাটোরের ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

এফএনএস: নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত