বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

৯ মাসেও বিচার হয়নি, আসিফ নজরুলের পদে থাকা নিয়ে প্রশ্ন সারজিসের

উচ্চকন্ঠ   22-May-2025   64

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না! এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়? বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন এসব কথা। সারজিস লিখেছেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না। শাপলা হত্যাকাÐে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটেন, কারাগারে বন্দি থাকেন। অথচ এমন অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছেন। এগুলো কীভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয়? প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না! এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?

office@ukantho.com


Photo

পাবনায় অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

এফএনএস: পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চতরা বিলে...

Photo

আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-আগুনের পর ভাতিজার রিসোর্টেও আগুন

এফএনএস: ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল...

Photo

ঝিনাইদহে সংঘর্ষে একজন নিহত, আহত ১০

এফএনএস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে...

Photo

শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরিক্ষা ২০২৫: কোটা বৈষম্যে ক্ষোভে ফুসছে অভিভাবকেরা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: একই পরীক্ষা, একই প্রশ্নপত্র, তবুও ফলাফলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত