শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন: নাসীরুদ্দীন

উচ্চকন্ঠ   21-May-2025   77

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশন বিএনপির মুখপাত্রের ভ‚মিকা পালন করছে। এটি আমাদের জন্য লজ্জার। এতে সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব নয়। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। এর আগে খÐ খÐ মিছিল নিয়ে নির্বাচন ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। তবে দুপুর দেড়টায় পুলিশ বেস্টনি অতিক্রম করে মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় মৃদু উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরপরই কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন। নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সরোয়ার তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। ২০২২ সালের নির্বাচনি আইনে যারা নিয়োগ পেয়েছেন, হাসিনা রেজিমের তিনটি জালিয়াতির নির্বাচনে তাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের অবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। না হলে ছাত্র-জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এ কমিশন পুনর্গঠন না করে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি পুনর্গঠনের পর টেস্ট কেস হিসেবে স্থানীয় নির্বাচন দাবি করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনা যেভাবে কমিশনকে ধ্বংস করেছে, ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী তা পুরোপুরি পুনর্গঠন না করলে এনসিপি জাতীয় নির্বাচনে যাবে না। নগর ভবনের সামনে অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগের টাকায় আন্দোলন করছে বিএনপির লোকজন। সারা বাংলাদেশেই এমনটি চলছে। কুমিল্লায় এ বিষয়টি নিয়ে কথা বলায় হাসনাত আব্দুল্লাহকে বিষোদগার করা হয়। তিনি ওই ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির মুখপাত্র হিসেব কাজ করছেন। তা বন্ধ না করলে আপনাদের বিদায় নিতে হবে। এ সময় তিনি উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন ভ‚মিকার তীব্র সমালোচনা করেন। বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের সা¤প্রতিক বক্তব্যের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাকে আমরা মজলুম ভেবেছিলাম। কিন্তু তার সা¤প্রতিক বক্তব্য শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি। তিনি ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জুলাই ঘোষণাপত্রের কোনো হেরফের মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপিরি এই নেতা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেত্রীর দূর্গাপুজার শুভেচ্ছা বিনিময়

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: দূর্গাপুজা উপলক্ষে সনাতন...

Photo

ঝিনাইদহে ডিভোর্সী স্ত্রীকে পৈচাশিক ও বিভৎস্য কায়দায় নির্যাতনের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পৈচাশিক ও বিভৎস্য কায়দায় ঝিনাইদহে...

Photo

কালীগঞ্জে এসএসসি পরীক্ষার হল সুপার কেন্দ্রেই পড়াচ্ছেন প্রাইভেট

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে চলতি বছরের...

Photo

যশোরে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৩

এফএনএস: যশোরে চঞ্চল মাহমুদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত