সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নয় মাসেও এ সরকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি: বিএনপির ফারুক

উচ্চকন্ঠ   19-May-2025   44

Photo

এফএনএস: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে- এ সরকার ৯ মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকার ও দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি। সফলতা অর্জন করেছি, সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে নবীন দলের উদ্যোগে ‘দ্রæত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনার কাছে পাওয়ার কিছুই নাই। সংসদ সদস্য, ঠিকাদারি, লুটের টাকার ভাগ চাই না। আমরা একটা জিনিসই চেয়েছি, যারা শেখ হাসিনার আমলে রক্ত দিয়েছে, জেল খেটেছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন, আমাদের সবার দাবি এদেশের মানুষের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আপনাকে (ড. ইউনূস) সরকারে বসিয়েছে। কোন দিন নির্বাচন দেবেন তা বলে দিতে অসুবিধা কোথায়? আমার মনে হয়, সরকার নির্বাচন দিতে বিলম্বিত করছে কারও কারও শক্তি সমর্থন জোগাড় করার জন্য। এসব টালবাহানা এদেশে চলবে না। আমরা ভেসে আসি নাই। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত, তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলবো। মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তখন যদি আমাদেরকে থামতে বলেনর, আমরা থামবো না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবোই যদি সময় মতো নির্বাচন দেওয়া না হয়। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

office@ukantho.com


Photo

দলের সমালোচনা করে বিএনপি নেতা বললেন বহিষ্কার হতে পারি, আই ডোন্ট কেয়ার

এফএনএস: নিজ দল বিএনপিকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ জেলা...

Photo

মহেশপুরে জামায়াতের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ট্রলি উল্টে নিহত ১, আহত ৪

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনী সমাবেশ...

Photo

কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং...

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় ট্রাকচাপায় নাহিদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত