রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গণমাধ্যম অফিসে ভাঙচুর বরদাশত করা হবে না : নাহিদ ইসলাম

উচ্চকন্ঠ   26-Nov-2024   55

Photo

নাহিদ ইসলাম। ফাইল ছবি : সংগৃহীত

কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘কোনো পত্রিকার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে, তাহলে তা জানাতে পারে। তবে তা শান্তিপূর্ণ হতে হবে। তিনি এও বলেন, ‘কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে টলারেট (সহ্য) করা হবে না।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আহ্বান থাকবে, মানুষের যদি ক্ষোভ থাকে তাহলে যেন শান্তিপূর্ণভাবে প্রকাশ করে। সভা-সমাবেশের অধিকার আছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটার জন্য আইনগত পদক্ষেপ নিতে পারে। আমরা আহ্বান জানাব, যেন কোনো অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর বিষয়ে জনগণ অংশ না নেয়। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কাজ থেকে আমরা বিরত থাকব।’

office@ukantho.com


Photo

নিবন্ধন নবায়ন ছাড়াই চলছিল কার্যক্রম: ঝিনাইদহে রাহেলা জেনারেল হাসপাতাল সিলগালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি এলাকায়...

Photo

গুমের শিকার বাবার সন্তানের কান্না দেখে কাঁদলেন তারেক রহমান

এফএনএস: ‘আমি আর আমার ভাই -বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না’?-...

Photo

ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছোড়া গুলিতে ব্যবসায়ী নিহত

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে...

Photo

মানিকগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

এফএনএস: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে পিটুনিতে রাজীব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত