মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় তিন বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

উচ্চকন্ঠ   15-May-2025   47

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে অজ্ঞাত পার্টি হানা দিয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টি তিন টি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী ওই গ্রামের গফুর মোল্লা জানান, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তার পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়েন। সকালে জ্ঞান ফিরলে তারা ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান এবং মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন। তিনি বলেন, দুর্বৃত্তরা বাসিন্দাদের অজ্ঞান করে বাড়ি থেকে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণের গহনা, জমির দলিল ও ব্যাংকের চেকবই লুট করে নিয়ে গেছে। একই ভাবে প্রতিবেশী মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে হামলা চালায় অজ্ঞান পার্টির সদস্যরা। এ সময় সেখান থেকে ১ ভরি স্বর্ণের গহনা ও ২ ভরি রুপার গহনা নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও প্রতিবেশী আরও একজনের বাড়ি থেকে ২ ভরি স্বর্ণের গহনা ও নগদ টাকা লুট হয়েছে।
শৈলকুপার ভাটই পুলিশ ফাঁড়ির এ এস আই রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম এবং তদন্ত চলছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও শৈলকুপায় একই ধরনের একাধিক ঘটনা ঘটেছে, তবে এখনও পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম তদন্ত চলছে। তবে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে। আশা করি দ্রুতই আসামীদের আটক করতে পারবো।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের জনদুর্ভোগ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ কোলাবাজার সড়কের ফয়লা...

Photo

ধর্ম যার যার রাষ্ট্র সবার, জননেতা তারেক রহমানের এ অমীয় বাণীকে ধারণ করে দেশ গড়ার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে-হামিদুল ইসলাম হামিদ।

নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার রাষ্ট্র সবার জননেতা তারেক রহমানের এ...

Photo

কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন,...

Photo

আওয়ামী লীগ আর হিন্দুস্তান একই পথের সাথী: ফারুক

এফএনএস: আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশকে ভারতের কাছে নতিস্বীকার করিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত