শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

হেভিওয়েট রাজনীতিবিদদের আধিপত্য আর টিকবে না: সারজিস আলম

উচ্চকন্ঠ   25-Jan-2026   87

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তথাকথিত ‘হেভিওয়েট’ রাজনীতিবিদদের পূর্বনির্ধারিত আধিপত্য আর টিকবে না। এবারের নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের বহু পরিচিত নেতা ভূমিধস পতনের মুখে পড়বেন। রোববার বিকেলে পঞ্চগড়-১ আসনের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম। সারজিস আলম বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে শুরু হওয়া বিপ্লব এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। সমাজে পরিবর্তনের আভাস স্পষ্ট। মানুষ শুধু ভোটের দিনের অপেক্ষায় আছে। জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে। তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ছিল, মানুষ এবার তাদের বিরুদ্ধে ভোট দেবে। গত এক বছর তিন মাস ধরে যারা মানুষের ওপর জুলুম করেছে, তারা এখন নির্বাচন সামনে রেখে ফেরেশতা সাজতে চাচ্ছে। কিন্তু মানুষ এই গিরগিটি চরিত্র চিনে ফেলেছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মানুষ অনেকের কথা শুনবে, কিন্তু ভোট দেওয়ার সময় সঠিক জায়গায় ভোট দেবে। শুধু পঞ্চগড়-১ নয়, সারা দেশেই ইনসাফের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে থাকা ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। তবে নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন এনসিপির এই প্রার্থী। তার অভিযোগ, বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী এখনো ভোটারদের হুমকি দিচ্ছেন। তিনি বলেন, আজ সকালে একজন জামায়াতকর্মী আমার কাছে এসে অভিযোগ করেছেন। তাকে বলা হয়েছে, ধানের শীষে ভোট না দিলে নির্বাচনের পর দেখে নেওয়া হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করছেন সারজিস আলম। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শীতপ্রবাহে বিপর্যস্ত...

Photo

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো আইএফআইসি ব্যাংকের তারুণ্যের উৎসব

হুমায়ুন কবির কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যত প্রজন্মকে ব্যাংকিং...

Photo

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের...

Photo

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত