প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জের সেই অলস ঘরে ওসির অভিযান
উচ্চকন্ঠ 15-May-2025 47
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের আলোচিত সমালোচিত অলস ঘরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। বিভিন্ন গণমাধ্যমে ব্যতিক্রমী এবং সমাজের জন্য ক্ষতিকর সংগঠন অলস ঘরে বৃধবার (১৪ এপ্রিল) সকাল ১১ টার পর এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কাউকে আটক না করা হলেও ভবিষ্যতের জন্য সতর্ক করে অলস ঘর বন্ধ করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। স্থানীয়রাও তাদের ভুল বুঝতে পারেন। এ ধরনের কর্মকাÐ থেকে বিরত থাকার অঙ্গীকারও করেন তারা। অবশ্য পুলিশি অভিযান হতে পারে এমন সংবাদ আগেই টের পেয়ে আলস ঘর সংগঠনের সদস্যরা তাদের লাগানো সাইনবোর্ড খুলে ফেলে।
অভিযান শেষে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, কাজকে নিরুৎসাহিত করার জন্য সংগঠন থাকবে এটা দুঃখজনক। সবাইকে আজ সচেতন করার জন্য এখানে আসা হয়েছে। ভবিষ্যতে এমন কাজে কেউ যুক্ত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অলসতা জীবনে সফলতা আনতে পারে না। তাই স্থানীয়দেরকে কর্মমুখর জীবন গড়ার পরামর্শও তিনি দেন। উল্লেখ্য, গত ১০ এপ্রিল অলস মানুষদের জন্য গড়ে উঠেছে অসল ঘর শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয় । এরপর সর্বত্র শুরু হয় আলোচনা সমালোচনা। এর পরিপেক্ষিতে থানা পুলিশের এ ধরনের অভিযানকে সকলে সাধুবাদ জানিয়েছে।
office@ukantho.com