রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আ.লীগ নেতা ও হত্যা মামলার আসামীর বিএনপিতে যোগদান: প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

উচ্চকন্ঠ   13-May-2025   50

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: হত্যাসহ একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতাকে বিএনপিতে যোগদান করানোর প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভমিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মনোহরপুর ইউনিয়ন বিএনপি’র নেতকর্মীরা। সেখান থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ৪ রাস্তার মোড়েগিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি। এতে মনোহরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কাওছার, সেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল হাকিম জিল্লু, কৃষকদল নেতা মাজেদুর রহমান পান্না, বিএনপি নেতা ইসরাইল হোসেন, সিরাজুল ইসলামসহ অন্যান্যরা। ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির কয়েকশ নেতাকর্মীরা অংশ নেয়।
সেসময় বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে শত শত বিএনপি’র নেতাকর্মীকে নির্যাতনকারী আওয়ামীলীগ নেতা ও হত্যা মামলার আসামী বকুল মোল্লাকে গ্রেফতার ও যুবদল নেতা জাহিদ চৌধুরীকে দল থেকে বহিস্কার করার দাবী জানান তারা।

office@ukantho.com


Photo

মহেশপুরে ধানের শীষের পথসভায় জনতার ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...

Photo

ছবি বিকৃতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ঢাবি শিক্ষক মোনামীর মামলা

এফএনএস: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিকৃত ছবি, অশালীন মন্তব্য ও...

Photo

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুলছাত্র, আহত ৬ জন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি...

Photo

এই ইসির অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত