সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা

উচ্চকন্ঠ   09-Mar-2026   79

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক পৃথক পাঁচটি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।

অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা গ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌর এলাকার মহাসড়কের পাশে অবৈধভাবে বালি রাখাসহ যানবাহন অবৈধভাবে পার্কিংয়ের দায়ে আরও চারজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটা, বালু মজুত কিংবা সড়ক দখল করে যানবাহন পার্কিং করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো....

Photo

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর...

Photo

বাগেরহাটে বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এফএনএস: বাগেরহাটে মোবাইল অপারেটর কোম্পানির সিম বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ...

Photo

নড়াইল ১ আসনে হাতপাখার বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-১ আসনে হাত পাখা প্রতীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত