সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

তথ্য-প্রযুক্তি

ওটিপি সমস্যায় সারা দেশে এনআইডি সেবা বন্ধ

উচ্চকন্ঠ   13-May-2025   87

Photo

এফএনএস: সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে সেবা গ্রহণে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো নাগরিককে। সেবাগ্রহীতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসিতে এসে অপেক্ষা করছেন। মঙ্গলবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এএসএম হুমায়ুন কবীর জানান, আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রয়োজন হয়। তবে, সেটি না আসায় কর্মকর্তারা সার্ভারে প্রবেশ করতে পারছেন না। এ কারণে আপাতত অনলাইন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে তিনি আরও জানান, ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণের কাজ চলমান রয়েছে। ওটিপি সমস্যার সমাধান হলেই পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।

office@ukantho.com


Photo

জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু

এফএনএস: ‘জনগণ ভোট দিতে চাইছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করছে’,...

Photo

রপ্তানিতে নতুন মাত্রা যোগ করেছে কৃষিপণ্য

এফএনএস এক্সক্লুসিভ: রপ্তানি পণ্য হিসেবে নতুন মাত্রা যোগ করেছে কৃষিপণ্য।...

Photo

ঝিনাইদহে শিশু সাবা হত্যার অপরাধী যেই হোক, ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের পবহাটি এলাকায় তিন বছর...

Photo

খুবিতে ছাত্রী হলের শৌচাগারে গোপনে ভিডিও ধারণ, আটক ২

এফএনএস: খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ’২৪ হলের ছাত্রীদের শৌচাগারে গোপনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত