বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করেই ঘুরে দাঁড়াবে আর্থিক খাত: গভর্নর

উচ্চকন্ঠ   07-May-2025   48

Photo

এফএনএস: বাংলাদেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াবে যদি আমরা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারি -এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির একেএন আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত Ensuring Good Governance and Trust Re-building across The Financial Sector শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, প্রতিটি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই গ্রাহকের আস্থা ফিরে আসবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যকরী ভূমিকা রাখতে হলে এর স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে। এজন্য সরকার ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক অর্ডারসহ সংশ্লিষ্ট আইন ও বিধি সংস্কারের উদ্যোগ নিয়েছে। ড. আহসান এইচ. মনসুর তার বক্তব্যে আর্থিক খাতের সংস্কারে দায়িত্বশীলতা, নৈতিকতা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু নিয়মকানুন করলেই হবে না, প্রয়োজন মানসিকতার পরিবর্তন ও নেতৃত্বে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। সেমিনারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহী এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। গভর্নরের দৃঢ় বক্তব্য সেমিনারের আলোচনায় একটি আশাবাদী বার্তা হিসেবে প্রতিফলিত হয়।

office@ukantho.com


Photo

ঐক্যের অনন্য দৃষ্টান্ত গড়লেন মুর্শিদা জামান বেল্টু

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

Photo

বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

এফএনএস: চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক...

Photo

কালীগঞ্জে আন্তজার্তিক নারী দিবস পালন

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার...

Photo

কোটচাঁদপুর সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পিঠা উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে সব্দুল সরদার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত