শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৩ : মোটরসাইকেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

উচ্চকন্ঠ   17-Jan-2025   31

Photo

হুমায়ুন কবির, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে চাউনিজ কুড়াল ও লোহার রড উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বারবাজার ফাড়ি পুলিশ ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো-ঝিনাইদহের হামদহ পুলিশ লাইন পাড়ার রনি বিশ্বাস (২২), বিসিক শিল্প নগরী এলাকার জনি মন্ডল (২৫) ও পোড়াহাটি গ্রামের আকাশ শেখ (২১)। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী বরবাজার ফাড়ির ইনচার্জ জাকারিয়া মাসুদ এজাহারে উল্লেখ করেছেন, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে তিনিসহ পুলিশ ফোর্স সাথে নিয়ে ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ৩ জন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলেন। এসময় তাদের নিকট থেকে একটি চাইনিজ কুড়াল ও লোহার রড উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের রাতেই কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় আটক ৩ জন সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, পুলিশের অভিযানে ৩ জন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বাকীদেরকেও আটকের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ পূজা উদযাপন ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর ঝিনাইদহ...

Photo

ঝিনাইদহে বন বিভাগের টিপি পাশের নামে চলছে রমরমা চাঁদাবাজি

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ বন বিভাগে ট্রান্সপোর্ট পারমিশন...

Photo

ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্রের শোক

এফএনএস: আততায়ীর গুলিতে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব...

Photo

জামায়াত ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষাব্যবস্থা সংস্কার করবে: ডা. শফিকুর রহমান

এফএনএস: জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষাব্যবস্থার সংস্কার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত