রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব

উচ্চকন্ঠ   26-Nov-2024   24

Photo

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সোমবার (২৫ নভেম্বর) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করে আমন্ত্রণ জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। রাত ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে।

সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন, উনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। কবে চিকিত্সার জন্য দেশের বাইরে যাবেন, সে বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রদূত ম্যাডামকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য আমন্ত্রণও জানিয়েছেন।’

আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত্ করতে ফিরোজায় গিয়েছিলেন।

office@ukantho.com


Photo

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশাসনিক আদেশে নয়, সম্পূর্ণ...

Photo

প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে: দুদু

এফএনএস: প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে...

Photo

মাহে রমজানকে স্বাগত জানিয়ে কালীগঞ্জে জামায়াত ও শিবিরের বর্ণাঢ্য র‌্যালি

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে...

Photo

ঝিনাইদহে ইজিবাইক ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাইয়ের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত