মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ইজিবাইক ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল উদ্ধার

উচ্চকন্ঠ   26-Jul-2026   16

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা দস্যুতা চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে লুন্ঠিত ইজিবাইক, ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে জেলা পুলিশের সাইবার সিকিউরিটি সেল সূত্রে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকাশ সর্দার ওরফে ডাকাত আকাশ, কুষ্টিয়া সদর এলাকা থেকে জিয়ারুল ওরফে জিয়া (৪৪), সিরাজুল ইসলাম (৪০) ও আখতার মোল্লা (৪০) কুষ্টিয়ার রাশিদুল ইসলাম ওরফে বল্টু (৫০), লিটন আলী (৫০), সজীব শেখ (২৪), মাসুদ রানা (৩২), ইসলাম খান ওরফে তাহের (৬৫) ও আশরাফুল ইসলাম (৪২)।
অভিযানকালে লুন্ঠিত ইজিবাইক, ৮টি মোবাইল ফোন ও ইজিবাইক বিক্রির নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের মৃত আব্দুল জব্বারের ১৪ বছরের শিশু সন্তান মিশকাত একমাত্র ইজিবাইকটি চালিয়ে সংসারের ভরণপোষণ মেটাতো। গত ১৯ জুলাই বিকাল ৫টার দিকে কোটচাঁদপুর রেলগেট এলাকা থেকে যাত্রীবেশে চারজন ব্যক্তি মিশকাতের ইজিবাইকে ওঠেন। পরবর্তীতে ঝিনাইদহ সদর থানাধীন বংকিরা মাঠ নামক ফাঁকা এলাকায় নিয়ে জোরপূর্বক তার মুখ ও হাত-পা বেঁধে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ওই ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩৭, তারিখ: ২১ জুলাই, ২০২৬)। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

office@ukantho.com


Photo

যশোরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

এফএনএস: যশোরে ফুটবল খেলার সময় বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে...

Photo

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা, কালীগঞ্জে অপমৃত্যুর মামলা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল...

Photo

ঝিনাইদহে সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর মল্লিকের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর...

Photo

ড. ইউনূস নিরপেক্ষ থাকবেন বলে আস্বস্ত করায় বৈঠকে ফিরেছে জামায়াত: তাহের

এফএনএস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফোন করে ‘নিরপেক্ষ থাকবেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত