রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রাজধানীতে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

উচ্চকন্ঠ   24-Apr-2025   47

Photo

এফএনএস: রাজধানীর ভাটারায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম আযম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমিক ইসলাম হৃদয় এ তথ্য জানান। দিনাজপুর সদর উপজেলার উপশহর শেখপুরার আব্দুল মান্নাফের ছেলে সিয়াম। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। সয়াম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মৃতের বড় ভাইয়ের বন্ধু আব্দুর রাকিব স্বজদের বরাত দিয়ে জানান, এআইইউবিতে বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল সিয়াম। বসুন্ধরা আবাসিক এলাকার জে-বøক ৩-নম্বর রোডের ওই সাত তলা ভবনে কয়েক বন্ধুর সঙ্গে ভাড়া থাকতো। গত বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় সে। পরে পুলিশে খবর দেওয়া হয়। এসআই সৌমিক ইসলাম হৃদয় বলেন, ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার জে বøকের ভাড়ার বাসার সামনে থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ১১টি ইউনিয়নে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে...

Photo

রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার অপরাধে গ্রেফতার-৬

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া)...

Photo

মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ বিএনপি নেতা গ্রেপ্তার

এফএনএস: মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ...

Photo

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

এফএনএস: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত