মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত

উচ্চকন্ঠ   20-Apr-2025   51

Photo

এফএনএস: নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বিলাসদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম। নিহত সুমাইয়া আক্তার (১৬) শহরের ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তিনি নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে। এসআই জহিরুল বলেন, দুপুরে প্রাইভেটপড়া শেষে রেললাইন সংলগ্ন বাসায় ফিরছিল ওই ছাত্রী। এ সময় রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় পড়ে যান তিনি। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন রেল পুলিশের এ কর্মকর্তা।

office@ukantho.com


Photo

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল

এফএনএস: দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ...

Photo

কিছু মিডিয়া কৌশলে আ. লীগের দালালি ও সত্য গোপন করছে: সারজিস

এফএনএস: গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের...

Photo

মাদারীপুরে বালু ফেলা নিয়ে সংঘর্ষে নিহত ৩

এফএনএস: মাদারীপুরের খোয়াজপুরে বালু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়...

Photo

জন্মের পর প্রত্যেকের একটি করে গাছ লাগানো উচিত: পরিবেশ প্রতিমন্ত্রী

এফএনএস: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত