মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে নারীকে হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদন্ড

উচ্চকন্ঠ   16-Apr-2025   45

Photo

এফএনএস: চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার স্ত্রীকে গলাটিপে হত্যার মামলায় স্বামীসহ ২ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন। দন্ডিত ২ জন হলেন, ভোলা জেলার তমুজউদ্দীন থানার গোলকপুর এলাকার মো. শাহজাহানের ছেলে মো. ফরহাদ (৩২) ও একই থানার মৃত আবুল হাশেমের ছেলে মো. সেলিম প্রকাশ মনির (৩৭)। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে স্ত্রীকে গলাটিপে করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ফরহাদ ও তার মামা মো. সেলিমকে মৃত্যুদন্ড, প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে লাশ গুম করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৩ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে আদেশ দিয়েছেন। রায়ের ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। মামলার নথি থেকে যায়, হত্যার শিকার জেসমিন বেগমের সঙ্গে আসামি মো. ফরহাদের প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা ৬ লাখ টাকা কাবিনে বিয়ে করেন। জেসমিন ও ফরহাদ দুজনেরই আগে সংসার ছিল। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর ফরহাদ জেসমিনের মোবাইলে কল দিয়ে নগরের বহদ্দারহাট এলাকায় দেখা করতে বলেন। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর নগরের আকবরশাহের হারবাতলী গ্যাস লাইন নুর হোসেনের বাড়ি এলাকায় পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পাহাড়ে ফেলে দেন। সেখানেই মামা সেলিম মনিরের সহায়তায় জেসমিনকে গলাটিপে হত্যা করেন ফরহাদ। এরপর পাহাড়ের ঝোপের মধ্যে লাশ ফেলে তারা চলে যান। ২ অক্টোবর পুলিশ জেসমিনের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় জেসমিনের ছোট ভাই বাদী হয়ে নগরের আকবরশাহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৮ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের ১৭ আগস্ট ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

office@ukantho.com


Photo

নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে সরকার কথা রাখেনি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

কালীগঞ্জে গাইড বাণিজ্য নিয়ে তোলপাড়: অর্ধকোটি টাকার চুক্তি, ইউএনও-র কড়া হুঁশিয়ারি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধ গাইড...

Photo

যশোরে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা

এফএনএস: যশোরের অভয়নগরে লিমন শেখ (২৫) নামে একজন ভ্যানচালককে শ্বাসরোধে...

Photo

বেগম খালেদা জিয়া একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন- রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত