বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

পুলিশের নতুন লোগো প্রকাশ

উচ্চকন্ঠ   11-Apr-2025   43

Photo

এফএনএস: বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে ওই চিঠিতে। শিগগিরই পুরো পুলিশ বাহিনী একযোগে এ নতুন লোগো ব্যবহার শুরু করা হবে বলে জানা গেছে।

office@ukantho.com


Photo

সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু পাবনা

এফএনএস: পাবনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার...

Photo

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

এফএনএস: বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির কর্মীকে কুপিয়ে...

Photo

আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জে ছাত্রদল-যুবদল সংঘর্ষ

এফএনএস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল-যুবদলের...

Photo

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল আলমসাধুর সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাদুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত