বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিশিষ্ট সাংবাদিক আলী হাবিবের মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাবের শোক

উচ্চকন্ঠ   18-Mar-2025   50

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝিনাইদহ প্রেসক্লাব। মঙ্গলবার রাতে তার মৃত্যুর খবর ঝিনাইদহে পৌছালে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সাংবাদিক আলী হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ঝিনাইদহের কৃতি সন্তান সাংবাদিক আলী হাবিব ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সুত্রে জানা গেছে, বিকেলে অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরে রাত পৌনে ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মঙ্গলবার রাতেই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কম্পাউন্ডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাতেই তার মরদেহ ঝিনাইদহের গ্রামের বাড়িতে পৌছায়। আলী হাবিব ১৯৬৪ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট ব্যংকার আলফাজ উদ্দীন। তার গ্রামের বাড়ি হরিণাকুন্ডু উপজেলার পর্বতীপুর। আলী হাবিব দৈনিক জনকণ্ঠে সম্পাদকীয় সহকারী হিসেবে যোগদান করেন ১৯৯৩ সালে। পরে ২০০১ সাল থেকে সহকারী সম্পাদক ও ফিচার বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ‘রঙ্গভরা বঙ্গদেশ’ ও ‘ঝিলিমিলি’ ফিচার পাতার বিভাগীয় সম্পাদক ছিলেন।
তিনি দৈনিক কালের কণ্ঠে ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময় কালের কণ্ঠের উপসম্পাদকীয় বিভাগে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করতেন। ২০২৪ সালের ৩১ জুলাই প্রকাশিত ‘এই ক্ষত সারাবে কে’ শিরোনামের উপসম্পাদকীয়তে তিনি সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত ‘তরুণরা বাংলাদেশকে শিল্প বিপ্লবের নেতৃত্বে নিয়ে যেতে পারবে’ শিরোনামের উপসম্পাদকীয়তেও তিনি তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। আলী হাবিবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবদু, এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু ও মাহমুদ হাসান টিপুসহ প্রমুখ নেতৃবৃন্দ। শোক বার্তায় তারা আলী হাবিবের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

office@ukantho.com


Photo

তিন সন্তানের জননী নিখোঁজ: অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রতিবেশীর সঙ্গে চলে যাওয়ার অভিযোগ, আদালতে মামলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামে...

Photo

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

এফএনএস: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ...

Photo

মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ক্ষুদ্র...

Photo

নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে গৃহবধূ নিহত

এফএনএস: নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক গৃহবধূর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত