অপরাধ
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
উচ্চকন্ঠ 18-Mar-2025 46
এফএনএস: পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নাম এক যুবকের খুন হয়েছে। গত সোমবার রাতে পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মানিককে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় মানিককে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
office@ukantho.com