সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ফিরে এসেছে: অর্থ উপদেষ্টা

উচ্চকন্ঠ   18-Mar-2025   50

Photo

এফএনএস: বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় ছিল। সেখান থেকে আমরা রিটার্ন (ফিরে) করে চলে আসছি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাহিরের সবাই কি সবকিছু জেনে শুনে লেখেন। তারা মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। এছাড়া তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমাদের অর্থনীতিতে বহুপক্ষীয় বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না বাংলাদেশ সফর করে গিয়ে লিখেছেন বাংলাদেশ খাদের কিনারায় আছে, উনি কেন এটা বললেন বলে আপনাদের মনে হয়? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, খাদের কিনারায় ছিল। এখন খাদের কিনারা থেকে আমরা রিটার্ন করে চলে আসছি। ওনারা কত কিছু লেখেন। অর্থনীতির বিষয় তো আমি জানি ভেতরে কি হচ্ছে। কে কি লিখেছেন এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এলডিসি গ্রাজুয়েশন নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এলডিসি ২০২৬ সালে একটা স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি নিয়েছি। স্মুথ মানে ধম করে নামে না, প্লেন যেমন আস্তে আস্তে নামে। আমরা এটা অলরেডি করছি। তিনি বলেন, আসলে বাংলাদেশের দিকে অন্যান্য দেশ তাকিয়ে আছে। আমরা জানি বাংলাদেশের পারফরমেন্স অভার অল সন্তোষজনক। ভুলত্রুটি আছে তার মধ্যেও। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে করা এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমাদের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না। চট্টগ্রামে খালাসের জট কি কমেছে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হ্যাঁ পণ্য খালাসের জট কমেছে।

office@ukantho.com


Photo

যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত...

Photo

ছয় বছরেও ভাতের স্বাদ নেয়নি হুজাইফা, বিস্কুট-নুডলসেই কাটছে দিন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: বয়স মাত্র ছয় বছর। অথচ জন্মের পর থেকে আজ...

Photo

জামায়াত পুরোনো বন্ধু, ভাইয়ে ভাইয়ে লড়াই না করাই ভালো: জয়নুল

এফএনএস:জামায়াতকে পুরোনো বন্ধু উল্লেখ করে মাঠে ভাইয়ে ভাইয়ে আর লড়াই...

Photo

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

এফএনএস: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত