রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সরকারী নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব লুৎফর রহমানের ইন্তেকাল

উচ্চকন্ঠ   08-Jan-2025   50

Photo

শাহিনুর রহমান পিন্ট ু: ঝিনাইদহ কালীগঞ্জের সর্বজন শ্রদ্ধেও ব্যাক্তিত্ব সরকারী নলডাঙ্গা ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক ও কালীগঞ্জ হাজী কল্যান সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ... রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের ফুড গোডাউন পাড়ার বাসিন্দা মরহুম লুৎফর রহমান শিক্ষকতা থেকে অবসরের পর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলা হাজী কল্যান সমিতি, মধুগঞ্জ বাসষ্ট্যান্ড জামে মসজিদ ও বলিদাপাড়া কওমী মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি দীর্ঘদিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দ্বায়িত্ব পালন ছাড়াও একাধিক সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। শেষ বয়সে এসে বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে যশোরে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী. দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহরবাদ মরহুমের কর্মস্থল সরকারী ভূষন স্কুল ঈদগাহ মাঠে প্রথম জানাজা ও গ্রামের বাড়ী উপজেলার রায়গ্রাম ঈদগাহ মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজার নামাজে কালীগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধিজন সহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লীরা অংশ নেয়।

office@ukantho.com


Photo

তরুণদের জন্য নিরাপদ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছেন তারেক রহমান: অধ্যাপক নার্গিস বেগম

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি...

Photo

দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃবৃন্দের আগে দুর্নীতিমুক্ত হতে হবে - আইনমন্ত্রী

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন,...

Photo

আরব আমিরাত থেকে ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া আমদানির সিদ্ধান্ত

এফএনএস: ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সংযুক্ত...

Photo

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন

এফএনএস: দেশের নাগরিকদের ভোগান্তিবিহীন পাসপোর্ট সেবা দিতে পুলিশ ভেরিফিকেশন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত