রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

বিনোদন

মহেশপুরে তারুণ্যের উৎসব পালন

উচ্চকন্ঠ   08-Jan-2025   131

Photo

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে তারুণ্যের উৎসব উদ্বোধন করেন।
সংক্ষিপ্ত আলোচনায় তিনি জানান, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
মহেশপুর থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা, মহেশপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উৎসবমুখর পরিবেশে র‌্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং যুবসমাজের প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কীটনাশকের সুষম ব্যবহার ও বন্টনে ব্যবসায়ীদের...

Photo

মহেশপুর সীমান্তে মা/দক ও চো/রাচা/লান/বি/রো/ধী অভিযানে আ/টক ২; ফে/ন/সি/ডি/ল ও আম উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও...

Photo

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে: হাসনাত

এফএনএস: কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Photo

খুলনায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

এফএনএস: খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত