শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিনাইদহে অস্ত্রসহ তিন চাঁদাবাজ ধরে পুলিশে সোপর্দ করলেন গ্রামবাসি

উচ্চকন্ঠ   07-Jan-2025   28

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রাম থেকে গ্রামবাসি দেশী অস্ত্রসহ তিন চাঁদাবাজকে আটক করেছে। আটককৃতরা হলেন, শৈলকুপা উপজেলার ফুলহরি নতুন বাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে দিন মোহাম্মদ, একই উপজেলার ভগবান নগর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস ও ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামের কওছার মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম। সোমবার মধ্যরাতে গ্রামবাসি চাপাতি ও চাইনিজ কুড়ালসহ তিনজনকে আটক করে গনধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে।
কামতা গ্রামের ওমর ফারুক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়া ভাবে চাঁদাবাজী করে আসছিলে। বিষয়টি বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পে জানালে তিনি গ্রামবাসিকে পাহারা বসানোর পরামর্শ দেন। সোমবার রাতে কামতা গ্রামের মিন্টু, আবুল হোসেন ও কেরানীর বাড়িতে চাঁদার জন্য হানা দেয়। চাঁদাবাজদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামের মানুষ তাদের ঘিরে ফেলে। এ সময় চাঁদাবাজরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই রাতে গ্রামের মানুষ আবারো তাদের ধরার জন্য ওৎ পেতে থাকে। চাঁদাবাজরা আবারো গ্রামে প্রবেশ করার চেষ্টা করলে গ্রামবাসি দিন মোহাম্মদ, হৃদয় বিশ্বাস ও আশরাফুলকে দেশী অস্ত্রসহ আটক করে। এ সময় মধুহাটী ইউনিয়নের আজিবর রহমানের ছেলে কোরবান আলী বোমার থলি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসির হাতে ধৃত চাঁদাবাজদের উদ্ধর করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসেন। গ্রামবাসি অভিযোগ করেন, ৫ আগষ্টের পর একটি সংঘবদ্ধ চক্র সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেপরোয়া ভাবে চাঁদাবাজী করলেও পুলিশের পক্ষ থেকে তারা কোন সহায়তা পাচ্ছেন না।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চাঁদাবাজদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে কারা কারা জড়িত সেই তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে সাইফুল ইসলাম নামে এক গ্রামবাসি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন।

office@ukantho.com


Photo

মালয়েশিয়ায় নির্মম হত্যাকান্ড; কালীগঞ্জের নজরুল ও কোহিনুরের মরদেহ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে স্বপ্ন...

Photo

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

এফএনএস: জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রæতার জের ধরে ইয়ানুল হোসেন...

Photo

ঝিনাইদহে পাখির দোকানে আগুন শতাধিক পাখির মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া...

Photo

২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি: শেখ হাসিনা

এফএনএস: ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত