রাজনীতি
কালীগঞ্জে ১১টি ইউনিয়নে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
উচ্চকন্ঠ 09-Mar-2025 47
কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ৯মার্চ রবিবার সকাল ১১টায় উপজেলার থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক দলের আহবায়ক মোকছুদুল মোমিন এর সভাপতিত্বে একটি কর্মিসভার মাধ্যমে উক্ত কমিটি ঘোষণা দেওয়া হয়। উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী শামছুর রহমান, যুগ্ম আহবায়ক মীর ফজলে এলহী শিমুল, নাজমুল হোসাইন মিলন, আছাদ মোল্লা, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা।
office@ukantho.com