সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের স্মারকলিপি পেশ

উচ্চকন্ঠ   07-Jan-2025   24

Photo

ঝিনাইদহে বিচার বিভাগী কর্মচারীরা স্মারক লিপি পেশ করেছেন।

হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধিনে পৃথক সচিবালয় গঠন, যুগোপযোগী পদ সৃজন ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতীর সুযোগ রেখে সতন্ত্র নিয়োগবিধি প্রণয়নসহ দুই দফা দাবীতে প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে ঝিনাইদহের বিচার বিভাগীয় কর্মচারীরা।
মঙ্গলবার সকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি পেশ করা হয়।
সকালে জেলা জজের মাধ্যমে প্রধান বিচারপতি ও জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর স্বারকলিপি পেশ করে সংগঠনের নেতৃবৃন্দ। সেসময় সংগঠনটির জেলা শাখার সভাপতি ইমাদ উদ্দীন, সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সে সময় নেতৃবৃন্দ বলেন, বিচার বিভাগ দীর্ঘদিন স্বতন্ত্র হলেও কর্মচারীরা এখনও সংস্থাপন শাখার অধীনে রয়েছে। যে কারণে দ্বৈত শাসনের মধ্যে পরতে হচ্ছে তাদের। নতুন পদও সৃষ্টি হচ্ছে না। সেই সাথে পদোন্নতীতে বিলম্ব হচ্ছে। তাই পৃথক সচিবালয় গঠন, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন ও জোষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে সতন্ত্র নিয়োগবিধি প্রণয়ণের দাবী জানান তারা।

office@ukantho.com


Photo

গাজীপুরে গাড়িচাপায় যুবকের মৃত্যু

এফএনএস: গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায়...

Photo

সংস্কারে মতভেদ থাকলে নির্বাচিত সরকারের হাতে ছাড়তে হবে: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

গাজীপুরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ

এফএনএস: গাজীপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার নগ্ন ভিডিও...

Photo

কালীগঞ্জে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয়া দুর্গাপূজা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত