শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নারী নির্যাতনসহ নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমনের আহ্বান ফখরুলের

উচ্চকন্ঠ   07-Mar-2025   34

Photo

এফএনএস: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নির্যাতনসহ নারীদের বিভিন্নভাবে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভ‚মিকা পালন করছেন। শিক্ষা ক্ষেত্রেও নারীরা যে, অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের মতো বিদেশেও নারীরা প্রশসংনীয় ভ‚মিকা রেখে দেশের সম্মান বাড়িয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানী এবং হেনস্তা করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ধর্ষণ ও নির্যাতন করে নারীদের হত্যা করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই এর ব্যাপকতা বেড়ে গিয়েছিল। আওয়ামী সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি এবং বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে; যা এখনও চলমান রয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, রাস্তাঘাটে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্তা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের প্রবণতা বিপজ্জনক। এই সব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করছে। নারীদের সম্মান রক্ষা এবং নারী স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। যা নারীদের সংবিধান স্বীকৃত অধিকার। নারী-নির্যাতনসহ দেশের সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা ও বিরোধিতা করছি এবং একইসঙ্গে সবাইকে সচেতনভাবে দায়িত্বশীল ভ‚মিকা পালনের আহ্বান জানাচ্ছি। সরকারকে নারী নির্যাতনসহ সব নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করে দেশে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছি।

office@ukantho.com


Photo

ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির

এফএনএস: নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়ে...

Photo

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে সুন্দরপুর দুর্গাপুর...

Photo

বিপ্লবী বাঘা যতীন: অরক্ষিত পৈতৃকভিটায় বিস্মৃত এক বিপ্লবী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর...

Photo

মালিকের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি: কর্মচারীর যাবজ্জীবন

এফএনএস: ষোল বছর আগে ঢাকার কামরাঙ্গীরচরে আবুল খায়ের প্লাস্টিক কারখানার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত