প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত
উচ্চকন্ঠ 02-Nov-2026 10
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: "দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে যুব দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে যুব মেলার উদ্বোধন করা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা , পুরস্কার ও চেক বিতরণ করা হয়। সেসময় জেলা প্রশাসক মোঃ নোমান হোসনে, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এমএ মজিদ, যুব অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, সিভিল সার্জন কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
office@ukantho.com