প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহের দুই সাংসদ এর স্বরনে দোয়া মাহফিল, বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 01-Nov-2026 14
জামির হোসেন ও প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: সাবেক বিরোধী দলীয় হুইপ ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাংসদ মরহুম মশিউর রহমান এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাংসদ মরহুম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রোববার বিকালে শহরের হাসপাতাল রোডে বিএনপির দলীয় কার্ষালয়ে সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় হামিদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ফেসবুকে আপনারা এমন কোন লেখা লিখবেন না, যে লেখায় দলের ঐক্য বিনষ্ট না হয়। তিনি বলেন, বিভক্ত দলকে যতটুকু সংগঠিত করা হয়েছে, তা যেন অটুট থাকে। উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু ও আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি। এছাড়া বিএনপি নেতা শাজাহান শেখ, জুমারত আলীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে মরহুম দুই সাংসদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর কৃষক দলের আহবায়ক ফোরকান আলী। সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা শহরে্ র্যালি ও মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
office@ukantho.com