বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় জনির মহতি উদ্যোগ

উচ্চকন্ঠ   12-Oct-2026   33

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঝিনাইদহের কালীগঞ্জে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছেন শুভ আহমেদ জনি। সোমবার (১২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়ার শ্রী শ্রী সার্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির সদস্যদের হাতে সিসিটিভি ক্যামেরার সেটআপ তুলে দেন তিনি।

শুভ আহমেদ জনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহসভাপতি।

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজপাড়া এলাকার বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় মন্দির এলাকা থাকায় পূজার সময় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা এ উদ্যোগকে স্বাগত জানান।

আসন্ন শারদীয় দুর্গোৎসবে পূজারি ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ পরিবেশে থাকতে পারেন, সে লক্ষ্যেই সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

হাসপাতালের বারান্দায় সন্তান প্রসব দুই নারীর, এক নবজাতকের মৃত্যু

এফএনএস: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় সন্তান...

Photo

এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী...

Photo

সাধারণ মানুষ জানেই না, আনুপাতিক নির্বাচন পদ্ধতি কী: মির্জা ফখরুল

এফএনএস: বাংলাদেশে এখন নির্বাচন ও রাষ্ট্রব্যবস্থাকে ঘিরে জগাখিচুড়ি...

Photo

কালীগঞ্জে বৃদ্ধ ভ্যান চালককে ১ লক্ষ টাকা চাঁদা দাবী, না পেয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, প্রকাশ্যে অস্ত্রের মহড়া

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নে ডাবল মার্ডার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত