বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

প্রবাস জীবনের অবসান ঘটিয়ে স্ট্রোকজনিত কারণে নিহত সৌদি প্রবাসী রবিউল ইসলাম।

উচ্চকন্ঠ   03-Oct-2026   17

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়নের ভরাতপুর গ্রামের সৌদি আরব প্রাবাসী রবিউল ইসলাম স্ট্রোকজনিত কারণে গত সেপ্টেম্বর এর ৬ তারিখে সৌদি আরবে মৃত্যুবরণ করেন। নিহত রবিউল ইসলাম একই গ্রামের লুৎফর রহমানের বড় ছেলে।

নিজের ও পরিবারের ভবিষ্যৎ বদলানোর স্বপ্ন নিয়ে প্রায় ১১ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নিজ কক্ষে স্ট্রোকে প্রাবাসেই প্রাণ গেল রবিউলের।

২ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটের দিকে নিহতের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরের সকল প্রক্রিয়া শেষ করে লাশ বহনকারী ফ্রিজিং গাড়িতে তার লাশ নিয়ে স্বজনরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।নিহত রবিউলের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের অপেক্ষায় ছিলেন পরিবার ও স্বজনেরা।
১১ বছর আগে যে ব্যাক্তি পরিবারের আলো জালানোর জন্য দেশ ত্যাগ করেছিলেন তারই জীবনের আলো নিভে গেল।
দেশে ফিরলো তার কফিন বন্দি নিথর দেহ।
এ ঘটনায় পরিবার স্বজন ও গ্রামবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

office@ukantho.com


Photo

নোয়াখালীতে ট্রাকচাপায় ভাই-বোন শিশু নিহত

এফএনএস: নোয়াখালী সদর উপজেলায় ট্রাকের চাপায় দুই শিশু নিহত হয়েছে। তারা...

Photo

মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: প্রেস উইং

এফএনএস: ‘মব’ তৈরি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত...

Photo

গণভোট ঘিরে সামাজিক মাধ্যমে হ্যাঁ-না ক্যাম্পেইন

এফএনএস: জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে গত কয়েকদিন ধরেই দেশের জাতীয়...

Photo

মালিয়াট ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে ৮নং মালিয়াট ইউনিয়নে জামায়াতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত