সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: প্রেস উইং

উচ্চকন্ঠ   23-Jun-2025   66

Photo

এফএনএস: ‘মব’ তৈরি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গত রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থি ও ফৌজদারি অপরাধ। বিবৃতিতে বলা হয়, গত রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। এসময় ‘মব’ করে বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। এতে বলা হয়, দেশের সব নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে সরকার। অভিযুক্ত সব ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সব নাগরিককে সহনশীল ভ‚মিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুর মৎস্য হ্যাচারীতে দর্শনার্থীর উপচে পড়া ভিড়

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঈদের দিন থেকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর...

Photo

কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু সচেতনতা আলোচনা সভা

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের...

Photo

নির্বাচন দ্রুত দেওয়ার কোনো লক্ষণ দেখি না: মির্জা আব্বাস

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের প্রত্যাশা...

Photo

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের হিন্দু সমর্থকদের ওপর হামলার অভিযোগ: বিচার বিভাগীয় তদন্ত দাবি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ সদরের আংশিক) আসনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত