মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে ভারতীয় সিরাপ ও কীটনাশক উদ্ধার

উচ্চকন্ঠ   01-Oct-2026   14

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪৮ বোতল ভারতীয় কফ সিরাপ ও ৪৩ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন রাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের আল আমিনের আখক্ষেতের পাশে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ‘Win Cerex Cough Syrup’ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, একই দিন দুপুর ১টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের জাহাঙ্গীরের আমবাগানে নায়েক মো. লুৎফরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৩ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। এ ঘটনাতেও কাউকে আটক করা যায়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

ইসির প্রতীক তালিকায় শাপলা কলি, প্রত্যাখ্যান এনসিপির

এফএনএস: নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলা...

Photo

ঝিনাইদহে আমন সংগ্রহ মৌসুমের অনলাইন লটারিতে কৃষক নির্বাচন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান...

Photo

কোটা বাতিল করে মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি

এফএনএস: মুক্তিযোদ্ধা কোটাসহ সব অযৌক্তিক কোটা বাতিল করে মেডিকেল ভর্তি...

Photo

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এফএনএস: আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত