সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা

উচ্চকন্ঠ   04-Mar-2025   26

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৬ মার্চ তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ ও খেলাধূলার আয়োজন করা হবে। এছাড়াও বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকবে। বিশেষ এ দিবস উপলক্ষে সরকারি হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন সহ সড়ক সজ্জিতকরণ গুরুত্বপূর্ন স্থাপনাসমূহ আলোকসজ্জা করণের সিদ্ধান্ত গৃহীত হয়। সেসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

office@ukantho.com


Photo

রাজধানীতে তরুণের রহস্যজনক মৃত্যু

এফএনএস: রাজধানীর গেন্ডারিয়ায় সিয়াম মিয়া (২০) নামে এক তরুণের রহস্যজনক...

Photo

বান্দরবানের সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

এফএনএস:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি...

Photo

কালীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে কালীগঞ্জ...

Photo

স্থানীয় সরকার নির্বাচনে আগাম প্রস্তুতি জামায়াতের, স্থানীয় পর্যায়ে দলীয় প্রার্থী ঘোষনা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: এখনো স্থানীয় সরকারের অধিন উপজেলা, পৌরসভা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত