প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
উচ্চকন্ঠ 25-Jun-2026 43
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ঝিনাইদহে ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ বীজ ও সার বিতরণ করা হয়। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের (উপশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৫ মে.টন বীজ ও ১০০ মে.টন সার বিতরণ করা হয়েছে।
office@ukantho.com