সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার

উচ্চকন্ঠ   10-Aug-2025   53

Photo

এফএনএস: রাজধানীতে কৌশলে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া ধাক্কামারা চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা হলো, জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথি আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) ও শাহনাজ বেগম (৪২)। গত শুক্রবার বিকাল আনুমানিক ৫টার দিকে তেজগাঁও থানার বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তেজগাঁও থানার বরাতে তালেবুর রহমান বলেন, ওই দুই নারী বসুন্ধরা সিটি শপিং মলের সপ্তম তলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা দিয়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করে। এ সময় সন্দেহ হলে ভুক্তভোগী নারী তার ব্যাগ পরীক্ষা করে টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপর তিনি ও তার স্বামীর ডাক-চিৎকারে শপিং মলের নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন। পরে দুই নারীকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অজ্ঞাত আরও দুজন কৌশলে পালিয়ে যান। ঘটনাস্থলে আরও দুই ভুক্তভোগী নারী জানান, তাদের কাছ থেকেও যথাক্রমে ১ লাখ টাকা এবং ৪ দশমিক ৫ গ্রাম ওজনের একটি স্বর্নের টিকলি ও ১০ হাজার টাকা চুরি হয়েছে। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তেজগাঁও থানা-পুলিশ ও নারী পুলিশের সহায়তায় আসামি যুথি আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে চুরি যাওয়া নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্নের টিকলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, যুথি আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা। তার নেতৃত্বে ঢাকাসহ সারা দেশে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন শপিং মল, রাস্তা ও গণপরিবহনে চুরির ঘটনা ঘটিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা আছে। এ ঘটনায় ডিএমপির তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ডাইরেক্ট সিডেড আউশ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ডাইরেক্ট সিডেড...

Photo

মালিয়াট ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হামিদুল ইসলাম হামিদের লিফলেট বিতরণ ও গণসংযোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ১৫অক্টোবর বুধবার ঝিনাইদহ...

Photo

উপবৃত্তির টাকা দুর্নীতিবাজ শিক্ষকরা মেরে দিচ্ছেন: উপ-প্রেস সচিব

এফএনএস: গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিবাজ শিক্ষকরা শিক্ষার্থীদের...

Photo

জনবল সংকটে ঝিনাইদহ সদর হাসপাতাল : রোগীদের ভোগান্তি চরমে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার প্রধান সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত