বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

উচ্চকন্ঠ   28-Aug-2026   34

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সুশীল সমাজের সদস্যদের সচেতন ও দক্ষ করে তুলতে ঝিনাইদহে ৩ দিনব্যাপী অ্যাডলোসেন্ট গার্লস ক্লাব (এজিসি) ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের এইড কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। সেসময় উপস্থিত ছিলেন সার্ভিস এন্ড ভিশন এডিফাই (সেভ)’র নির্বাহী পরিচালক আয়াশা সিদ্দিক আশা, মনিটরিং অফিসার সুমাইয়া আক্তার দীনা, প্রজেক্ট কোর্ডিনেটর জাহিদ্দুজমান সেলিম, ফিল্ড অফিসার রোকনুজ্জামান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।
সেভ’র আয়োজনে সিসু ও বান্ধব ডেনমার্কে’র সহযোগীতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষনে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন কিশোরী শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে কিশোরীদের অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা, ও সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করেন আয়োজকরা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ক জনসেচতনামুলক সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাটি, পানি, বায়ু, শব্দদুষণ,...

Photo

খালেদা জিয়ার আরোগ্য কামনায় কালীগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি চেয়ারপারসন...

Photo

কালীগঞ্জে ভোটার কেন্দ্রিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের...

Photo

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

এফএনএস: বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম কোর্টের আইনজীবী সাইফুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত