প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ, যুবক আটক
উচ্চকন্ঠ 27-Aug-2026 41
হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবন করে জনসাধারণের শান্তিশৃঙ্খলা বিনষ্ট ও অসংলগ্ন আচরণের অভিযোগে মো. মেহেদী হাসান ওরফে শান্ত (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ২টার দিকে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর ক্লাবমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাশিপুর ক্লাবমোড় এলাকায় একটি বাড়ির সামনে সড়কের ওপর এক ব্যক্তি মাদক সেবন করে বেসামাল অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ করছেন। পরে কালীগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানকে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করে।
আটক মেহেদী হাসান কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামের ওবায়দুল বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মাদক সেবন ও এর মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্টের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন কিংবা মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশ জানায়, মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
office@ukantho.com